নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে রবীন্দ্র চন্দ্র দাস (৪২) নামের এক ইউপি সদ্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র চন্দ্র দাস হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে।
আরও পড়ুন- নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড
নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন, গতকাল রাত আড়াইটায় চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।