নারায়ণগঞ্জের ডন চেম্বার মোড় ও রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহাবুল হাসান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকা। এছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়।
এর আগে রোববার (৬ জুন) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ̈ দীর্ঘদিন ধরে মাদক ̈ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে সে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন###