1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

পাহাড় ধসে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৭৩ Time View

কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার সকালে অতিরিক্ত বৃষ্টির ফলে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের রফিক উল্লাহ (৩২), তিনি ৭ নম্বর জে ব্লকের অছিউর রহমানের ছেলে ও অপরজন টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নুর হাসিনা (২০)। তিনি ব্লক এ-এর ১৮ নম্বর বাড়ির শাকের আহমদের স্ত্রী।

আরো পড়ুন:ভারী বর্ষণের সঙ্গে ভূমিধসের শঙ্কা

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান (৮ এপিবিএন)।

এপিবিএন পুলিশ জানান, পাহাড়ের মাটি কাটতে গিয়ে রফিক উল্লাহ মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা পড়া অবস্থায় রোহিঙ্গা রফিকুল্লাহর মৃতদেহ উদ্ধার করেন।

অন্যদিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতিবর্ষণে পাহাড় ধসে গিয়ে রোহিঙ্গা নারী নুর হাসিনা মাটিচাপা পড়েন। ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে রোহিঙ্গা নারীকে মৃত ঘোষণা করা হয়।

১৪ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাঈমুল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত রোহিঙ্গাদের লাশ তাদের আত্মীয়স্বজনদের হস্তান্তর করা হয়েছে।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved