1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

বিয়েতে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৪২ Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় আরফিন সুমন (২২) নামে এক কাঠ মিস্ত্রী এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যাপারটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তদন্ত করছে।

অভিযোগ সুত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার মোঃ শফিকুল মোল্লার ছেলে কাঠমিস্ত্রি আরফিন সুমনের সাথে ভুক্তভোগী ওই মেয়ের গত বছরের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়েতে ছেলেপক্ষ যৌতুক চাইলে বিয়ে ভেঙ্গে যায়। পরবর্তীতে মেয়েপক্ষ আরো জানতে পারে যে, ছেলে মাদকাশক্ত। এরপর থেকে আরফিন সুমন ভুক্তভোগী ওই মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে এবং ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

আরও পড়ুন; জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কন্টক করতে খুনতন্ত্র কায়েম করেছিলেন: তথ্যমন্ত্রী – 

এমনকি শনিবার (২৯ মে) সন্ধ্যায় আরফিন সুমন ভুক্তভোগী ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরবর্তীতে ওই মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভুক্তভোগী ওই মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে সটকে পড়ে ঐ অভিযুক্ত। ভুক্তভোগী ওই মেয়ের বাবা বলেন, আমার মেয়ের সাথে ২০২০ সালের ৬ নভেম্বর তারিখে বিয়ের কথা ছিলো আরফিন সুমনের। তবে ছেলেপক্ষ যৌতুকের টাকা চাওয়ায় এবং ছেলে মাদকাশক্ত জানতে পেরে আমরা বিয়েতে রাজি হই নাই।

বিয়ে ভেঙ্গে যাওয়ার পর থেকেই আরফিন সুমন আমার মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করতো। এমনকি গতকাল সুমন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে মারধর করে। ঐ মেয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান জানান, মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved