নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে চলতি অর্থ বছরে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ ৫৫ হাজার ৮শত টাকা। এর মধ্যেরাজস্ব আয় থেকে আসবে ১৬ লক্ষ ৮৫ হাজার ২শত টাকা। মোটব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ ৮৩ হাজার ৯ শত টাকা। বাজেটের সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ১৬ লক্ষ ৭১ হাজার ৯শত টাকা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভূমি দস্যুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসীর মানববন্ধন –
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ রমজান আলী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সরকার, আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব হাবিবুল্লাহ মিয়া প্রমুখ।