1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে ৭ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৭১ Time View

রাজধানী ঢাকার সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে চাঁদনী আক্তার মারুফা (১৩) নামের এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মারুফা স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টার দিকে সবুজবাগ মায়াকানন এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

গণমাধ্যম কর্মীদের মৃত মারুফার চাচা মো. নিহার হোসেন জানান, সবুজবাগ মায়াকানন এলাকায় মারুফা তার মায়ের সঙ্গে থাকত। তার ছোট দুই বোন রয়েছে। মারুফার বাবা মনির হোসেন প্রায় আড়াই বছর ধরে তাদের ফেলে অন্যত্র চলে গেছে। মারুফার মা গৃহকর্মীর কাজ করে সংসার চালায়।

আরও পড়ুন- পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

তিনি আরও জানান, গতকাল সকালে খাওয়া-দাওয়া নিয়ে মারুফা তার মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত জানান, মারুফা তার মায়ের সঙ্গে অভিমান করে বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved