1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ফ্রা‌ন্সে বর্ণাঢ্য আ‌য়োজ‌নে বাংলা টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩০৩ Time View

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল র‌বিবার বিকেলে রাজধানী প্যা‌রি‌সের অফিউরা মিলনায়ত‌নে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চ্য‌নেল আই ও এন টিভির ফ্রান্স ব্যুরোচীফ এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে বাংলা টিভি এর ফ্রান্স প্রতিনিধিঃ রাসেল আহমেদ এর পরিচালনায় এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম প্রধান বক্তা ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী সেলিম, ওবার ভিলে জামে মসজিদের সহ-সভাপতি সালেহ আহমেদ চৌধুরী। ইউরো-বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, শাহাজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল উদ্দিন, অফিউরা নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানীখান, এনটিভি ফ্রান্স প্রতিনিধি- নয়ন মামুন, আবুল কালাম মামুন, ফ্রান্স আওামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আলী আক্কাস।

আরো পড়ুন: ফ্রা‌ন্সের মার্সাই শহ‌রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পা‌লিত

ফ্রান্স মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা অজয় দাস, উপদেষ্টা মোস্তাক কমিল, উপদেষ্টা সোমা দাস,  সাধারণ সম্পাদক শাকিল সরকার সহ কমিউনিটির বি‌শেষ ব্যা‌ক্তিবর্গ। বক্তারা বাংলা টিভির বস্ত‌ু‌নিষ্ট সংবাদ এর প্রশংসা ক‌রে ব‌লেন বাংলা‌টি‌ভি প্রবাসীদের টিভি বাংলা টিভি প্রবাসীদের নিয়ে যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে সব সময় তা অব্যাহত রাখবেন সে প্রত্যাশাই করেন।


বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি- রাসেল আহমেদ বলেনঃ “বিশ্বজুড়ে বাংলা” স্লোগান নিয়ে বাংলা টিভি দেশ ও প্রবাসীদের নিয়ে কাজ ক‌রে যা‌চ্ছে।আমরা চেষ্টা ক‌রে‌ছি বস্তুু‌নিষ্ঠ সংবাদ,মান সম্মত অনুষ্ঠান আপনা‌দেরকে উপহার দি‌তে, পে‌রি‌য়ে আশা বিগত বছ‌রগু‌লে‌া‌তে ।

তি‌নি সকল বিঞ্জাপন দাতা, শুভানুধ্যায়ী,দর্শক কে ধন্যবাদ জা‌নি‌য়ে প্রবাসী বাংলাদেশীদের পাশে বাংলা টিভি আছে এবং ভবিষ্যতেও থাকবেন সে প্রত্যয় ব্যক্ত করেন। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একজন সৎ সাংবাদিক হিসেবে ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার জন্য।পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved