উপ-সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া নয়জন সিনিয়র সহকারী সচিব।
রোববার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান।
আরও পড়ুন- বছর শেষে জনপ্রশাসনে বড় ধরনের রদবদল আর পদোন্নতি
এ তালিকায় আরও রয়েছেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম।