নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশী করে ২৯ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতাররা হলো, রাজু (৩২),ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ(২২)।
রোববার (২৩ মে) র্যাব-৩’র পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আসামি ৩ জন কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিল।খবর পেয়ে র্যাব-৩’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট স্থাপন করে কার্গো ট্রাকটি তল্লাশী করে ড্রাইভারের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদেরকে বিকেলের মধ্যে আদালতে পাঠানো হবে।
এর আগে শনিবার (২২ মে) বিকেল ৫ টায় আসামিদেরকে গ্রেফতার করা হয়।