সাতক্ষীরা জেলার তালায় রুপালি (৪০) নামের এক মহিলার ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) ভোরবেলা বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
নিহত রুপালি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুলজ্জামানের স্ত্রী।
জেঠুয়া গ্রামের সোররাফ সরদারের ছেলে সুমন সরদার জানান, কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে ধারণা করছে এলাকাবাসি। তবে নিহত রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারন বলতে পারেন নি।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। নিহতে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ##