1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ডিএনসিসি’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ১৪৯ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (১০ মে) দুপুরে ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

আরো পড়ুন: নৌকায় রূপনগর খাল দিয়ে তুরাগ নদীতে যেতে চাই: মেয়র আতিকুল

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ৯ লক্ষ টি মাস্ক, ৮০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১ লক্ষ ৫০ হাজার টি সাবান, ৫০ হাজার টি তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং ২ হাজার বোতল (২৮৫ মিলি) লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ইতোমধ্যে মোট ৫১ লক্ষ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে।
তিনি আর‌ও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved