1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ডিএনসিসি’র মোবাইল কোর্টে ৪৮টি মামলায় ২ লক্ষ ৫৯ হাজার টাকার অধিক জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২১০ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৪৮টি মামলায় সর্বমোট ২ লক্ষ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ শুক্রবার (৭ মে) ডিএনসিসি’র ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৫৩ হাজার ৭০০ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৪৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লক্ষ ৫৯ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন- ডিএনসিসি’তে মোবাইল কোর্টের ৫ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved