বগুড়া জেলার ধুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার রাতে মোটরসাইকেল আরোহী ফেরেজা বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত ফেরেজা উপজেলার চামরুল গ্রামের বাদলা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন রাত আনুমানিক ৮টার সময় ফেরেজা বেগম তাঁর ভাগ্নে সারোয়ারের মোটরসাইকেলে চড়ে ধুপচাঁচিয়া থেকে বাড়ি ফেরার পথে ধুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের রঘুসার দীঘি নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই আরোহী ফেরেজা বেগম মারা যান। মোটরসাইকেল চালক সারোয়ার আহত হন।
আরো পড়ুন:বগুড়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ধুপচাঁচিয়া ইউনিটের সদস্য ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, কোনো অভিযোগ হয় নাই, নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের নিকট।