বগুড়ায় তিন কেজি গাঁজাসহ নাসিমা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের মধ্য বাঘোপাড়ায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিমা বাঘোপাড়া মধ্যপাড়া এলাকার নাসিম উদ্দিন নাজুর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, নাসিমার স্বামী নাজুও একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টায় সদর থানা পুলিশ তার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওই সময় তার শয়ন ঘরের খাটের নিচে তিন কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।
আরও পড়ুন- বগুড়ায় বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, নাসিমা ও তার স্বামী পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতারের জন্য আমরা যাই। পরে নাজু পালিয়ে গেলেও নাসিমাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।