নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম কয়েকটি এলাকায় গভীররাতে খাবার বিতরণ করলেন এসিল্যান্ড। সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড রেজা মো: গোলাম মাসুম সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০০ ছিন্নমূল মানুষকে সেহেরির খাবার বিতরণ করেছেন।

জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মধ্যরাতে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে এই সেহরির খাবার বিতরণ করা হয়। খাবার হিসেবে ছিল মোরগ বিরিয়ানী, ডিম, কোমল পানীয় ও পানি।
আরো পড়ুন: আবারো ছাত্র বলাৎকারের ঘটনা ঘটলো সিদ্ধিরগঞ্জের মাদ্রাসায়

এসকল উদ্যোগ করোনামুক্ত পৃথিবী উপহার দিক এই প্রত্যাশা করে এসিল্যান্ড রেজা মো: গোলাম মাসুম বলেন, এই মহামারীকালে খেটে খাওয়া মানুষগুলোর আয় রোজগার কমে যাওয়ায় সেহেরিতে তারা যেন একটু ভাল খেতে পারে তাই আমাদের একটু ক্ষুদ্র চেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কাজ করতে চান বলেও জানান তিনি । #