নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ইসমাঈল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা ওজন করার জন্য ডিজিটাল পাল্লা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত ইসমাঈল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
আরো পড়ু: ফতুল্লায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। সোমবার রাতে সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করা হয়। ইসমাইলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ইসমাইলের পিছনে অন্য কেউ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।