1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

রাজধানীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৭ Time View

 মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রবিবার (১৮ এপ্রিল) হাসপাতালটির উদ্বোধন করেন।

রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ভবনে স্থাপন করা হয়েছে হাসপাতালটি। হাজার বেডের হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। জানা গেছে, হাসপাতালটিতে ২১২ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকছে। এ ছাড়া ২৫০ শয্যার এইচডিইউ (উচ্চ নির্ভরতা ইউনিট), ৫০ বেডের জরুরি বিভাগ (৩০টি পুরুষ, ২০ নারী) ও ৫৪০ (সিঙ্গেল) রুমের আইসোলেশন ব্যবস্থা এখানে রয়েছে।

আরো পড়ুন: সাভারে পোশাক কারখানায় আগুন

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, এটি দেশের সবচেয়ে বড় করোনা চিকিৎসা প্রতিষ্ঠান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে আনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত ওই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করেছে। ইতোমধ্যে কাজে শতাধিক চিকিৎসক ও দুই শতাধিক নার্স যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved