1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সাভারে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১৯৩ Time View

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস গার্মেন্টসে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোরে ওই পোশাক কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ওই কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি। এরই মধ্যে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন- মাওয়ায় কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved