1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

যুগে যুগে মহামারি আসে, মোকাবিলা করেই টিকে থাকতে হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৪৮ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে নেয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগে যুগে মহামারি আসে, আসে নানা ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ-দুর্বিপাক। এসব মোকাবিলা করেই মানবজাতিকে টিকে থাকতে হয়। জীবনের চলার পথ মসৃণ নয়। তবে পথ যত কঠিনই হোক, আমাদের তা জয় করে এগিয়ে যেতে হবে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ১৪২৮ নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।

এসময় সবাইকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত বছরের মতো এবছরও আমরা বাইরে কোনো অনুষ্ঠান করতে পারছি না। কারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারা দেশে। দ্বিতীয় ঢেউয়ের করোনা ভাইরাস আরও প্রাণঘাতী হয়ে আভির্ভূত হয়েছে। একই সঙ্গে আশ্বস্ত করেছেন এই বলে যে সরকার সবার পাশে রয়েছে।

আরও পড়ুন-  শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্টা: প্রধানমন্ত্রী

করোনা মহামারি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখেছেন, কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
তিনি বলেন, ‘জনস্থাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন-জীবিকায় অসুবিধা হবে। কিন্তু আমাদের সবাইকেই মনে রাখতে হবে- মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। ’

সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি অবশ্যই মাস্ক পরার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে। আমরা যদি সবাই করোনা ভাইরাস মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো, ইন শা আল্লাহ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved