হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজিস্থ নিজ বাড়ী থেকে র্যাব-১১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। ইকবাল হোসেন বিএনপির সমর্থকও।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী ইকবাল হোসেনকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী। সেই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।