1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ভ্যাকসিন ছাড়াই ওমরাহ করা যাবে রমজানে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৬০ Time View

আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে। আর এবার পবিত্র রমজান মাসে যারা ওমরাহ পালন করবেন তাদের করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিতে হবে না বলে জানিয়েছে সৌদি আরব। তবে এই ভাইরাসে থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে।

গত বছরের মার্চ মাসে করোনা ভাইরাস মহামারির কারণে সৌদি আরব ওমরাহ পালন স্থগিত করে। কিন্তু পরবর্তী সময় একই বছরের অক্টোবর মাসে সীমিতাকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি। অবশ্য এ জন্য সরকারি একটি অ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করতে হয়েছে।
সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, রমজান মাসে ওমরাহ পালন করতে হাজিদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োজন নেই এ মুহূর্তে। এ সময় ১৮ থেকে ৭০ বছর বয়সীরা ওমরাহ পালন করতে পারবে।

তবে যারা হজ এবং ওমরাহ সেক্টরে কাজ করছেন তাদের রমজান মাস শুরু হওয়ার আগে করোনাভাইরাস ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে।

আরও পড়ুন- বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা

এদিকে যেসব কর্মী করোনার ভ্যাকসিন নেয়নি তাদের প্রতি সাত দিন অন্তর নেগেটিভ পিসিআর টেস্ট রেজাল্ট দিতে হবে। পবিত্র এই মাসের সময় মানুষজন যাতে সামাজিক দূরত্বসহ করোনা রোধের বিধি নিষেধ মেনে চলে সে জন্য পরিদর্শন আরও জোরালো করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved