1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১৯৫ Time View

পাকিস্তান, বাংলাদেশ, চাদ ও মিয়ানমার এই চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। কোনো সৌদি পুরুষ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সৌদি আরব সরকার দেশের পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করতে চাইছে। সেই অনুযায়ীই শুক্রবার এক সরকারি আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি আদেশে বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতিও বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মুজিববর্ষে বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের: ভারতের প্রধানমন্ত্রী

সৌদি পত্রিকা এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি বলেন, যদি কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সড হন, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না।

তিনি আরো বলেন, আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনপত্রে তিনি যে জেলার বাসিন্দা, সেখানকার মেয়রের স্বাক্ষর থাকতে হবে। পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে নিজের পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রের কপিও সংযুক্ত করতে হবে।

সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে আদেশে। আসাফ আল কুরায়শি বলেন, ‘আদেশে বলা হয়েছে, কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে আবেদনপত্রে অবশ্যই এই তথ্য উল্লেখ করতে হবে—বর্তমানে তিনি যে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, তিনি অক্ষম কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা বন্ধ্যা; এবং হাসপাতাল সনদের কপি আবেদনপত্রে সংযুক্ত থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved