1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৯৬ Time View

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ছায়েদ (৫৩) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ ধারায় নগরীর সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-৩৬) দায়ের করেন।

থানায় মামলা হওয়ার পর মঙ্গলবার রাতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছায়েদ সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ডাঃ মোস্তফা কামালের বাড়ির কেয়ারটেকার। ছায়েদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গায়েছড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু একই বাড়ির ভাড়াটিয়ার সুবাদে অভিযুক্ত মোঃ ছায়েদ মঙ্গলবার সকালে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুর মা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved