1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণমূলক প্রজেক্ট আইআরের যাত্র শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১০৬ Time View

দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে যাত্রা শুরু করেছে প্রজেক্ট আইআর (ইনিশিয়েটিভ রেভুলুশন)। এই প্রকল্পের অধীনে শিক্ষার্থী এবং বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

রবিবার (২৮ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রজেক্টের ফাউন্ডার এবং হেড অব অপারেশন তছলিম আহম্মদ বলেন, “প্রজেক্ট আই আর একটি অলাভজনক সংস্থা। প্রশিক্ষণ , উদ্ভাবন, কর্মসংস্থান- এই তিনটি আমাদের মূল লক্ষ । প্রাথমিকভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন বয়সের ছাত্রদের সাথে কাজ করবে। তাদের প্রয়ােজনীয় প্রযুক্তিগত প্রশিক্ষন দিবো, বিভিন্ন প্রকল্পে যুক্ত করবো এবং তাদের নতুন আইডিয়া উদ্ভাবনের জন্য উৎসাহ প্রদান করবো। সব শেষে বিশ্বের যেকোন স্থান থেকে তাদের এ সম্পর্কিত কাজ খুজে পেতে সহযােগিতা করবো।”

এসময় তিনি আরও বলেন, তাদের লক্ষ্য একটি শক্তিশালি অবকাঠামাে তৈরি করা যার মাধ্যমে বাংলাদেশের জন্য সু-দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বাংলাদেশ কে ডিজিটাল দেশ বিনির্মানে এগিয়ে নিয়ে যাবে। আর এই উদ্দেশ্য সফলের জন্য তারা প্রাথমিকভাবে গোপালগঞ্জে কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে বাংলাদেশের সকল শহরে এই কার্যক্রম ছড়িয়ে দিবেন।

প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া নিয়ে তছলিম আহম্মদ বলেন, “শুরুর দিকে গােপালগঞ্জের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার সহ ওয়ার্কশপের আয়ােজন করা হবে যেখানে ছাত্র এবং বেকার যুবকেরা দক্ষ প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সারদের কাছে জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়া, ২০২১ সালের মধ্যে আমরা নিজেদের প্রশিক্ষন কেন্দ্র তৈরি করবাে যেখানে প্রশিক্ষনার্থীরা বিনামূল্যে প্রশিক্ষন গ্রহন করতে পারবে।”

প্রজেক্টটি সফলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে ৮ সদস্যের একটি প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলে তছলিম আহম্মদ ছাড়াও ফাউন্ডার হিসেবে রয়েছেন সজিব চৌধুরী, ফারহান নাসের, শেখ তারিফুর রহমান, নাজমুল ইসলাম এবং শামিম রহমান। এছাড়া ইভেন্ট ম্যানেজার হিসেবে রয়েছেন সালমান চৌধুরী এবং আইটি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন রিশাদ হক হৃদয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved