1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

তারেকের বিরুদ্ধে মামলা: সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৩৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার (২৪ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সিদ্ধিরগঞ্জ এলাকায় সমাবেশ শুরুর আগে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচির রাজু এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বক্তব্যে থানা ছাত্রদলের সদস্য সচিব মো: রাজু বলেন, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার আপসহীন নেতা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এ জন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। আমরা স্পষ্ট ভাবে এই সরকারকে বার্তা দিতে দিতে চাই, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। তারেক রহমানের বীরের বেশে বাংলাদেশে আশা আটকানো যাবে না। যদি আর একটিও মিথ্যা মামলা তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া হয় তাহলে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আর ঘরে বসে থাকবেনা। এসময় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃইব্রাহিম, থানা ছাত্রদলের সদস্য মেহেদী ও আকাশ। ওয়ার্ড ছাত্রদলনেতা শরিফ, মনির, মারুফ, এনামুল, শাহিন, আজিজুল, তন্ময়, আবির, মিরাজ, অন্তু, জুবায়ের সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একটি ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া তারেক রহমানের বক্তব্যের জেরে গত সোমবার ওই মামলাটি হয়। প্রচারিত বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

 

আরও পড়ুন- সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ‘সিটি বাজারের’ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved