1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নতুন চাকরিতে প্রিন্স হ্যারি

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৫৯ Time View
ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি। ছবি: সংগৃহীত।

গত বছরের মার্চ থেকে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিউক অব সাসেক্স হ্যারি। এবার সেখানে নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করতে যাচ্ছেন। গণমাধ্যমে এক বিবৃতিতে হ্যারি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই ডিউক অব সাসেক্সের নতুন এ চাকরির খবর এলো। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, সান ফান্সিস্কোতে প্রতিষ্ঠানটির প্রধান অফিসে বসবেন প্রিন্স হ্যারি। তবে তিনি সেখানে কতটা সময় দেবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার কাজ কী হবে তা বিস্তারিত জানা যায়নি।

বিবৃতিতে হ্যারি বলেছেন, তার নতুন কাজটি হলো মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা লোকদের জন্য একটি সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করা; যেখানে তাদের সঙ্গে সৎ ও সহনীয় পরিবেশে কথোপকথনের সুযোগ থাকবে।

‘বেটারআপ’ প্রিন্স হ্যারিকে তাদের প্রতিষ্ঠানে যে পদে বসাতে যাচ্ছে; সেই পোস্ট করপোরেট দুনিয়ার প্রতিষ্ঠানগুলোতে খুবই কম দেখা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এমন পদ রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় মোবাইলভিত্তিক পেশাদার কোচিং, কাউন্সেলিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘বেটারআপ’। ৬৬টি দেশে ৪৯টি ভাষায় তাদের কার্যক্রম চলছে।

 

আরও পড়ুন- ফ্রা‌ন্সে শ‌হিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পা‌লিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved