আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১ ফেব্রুয়ারি। ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত ১৮৮ দেশ একযোগে ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক ভাষা দিবস হিসেবে পালন করে ৷ বাংলাদেশসহ সারা বিশ্বে আলোচনা সভা-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্দ্যেগে পালিত হল আন্তজার্তিক মাতৃভাষা দিবস।

পরে অস্থায়ী শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

ছোট পরিসরে র্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, সম্মিলিত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশকে মনোমুগ্ধকরে তোলে।

স্বরলিপী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক শাকিল সরকার সহ আগত অথিতিরা তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

নজরুল ইসলাম বলেন, প্রবাসে বেড়েউঠা বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিয়্য, সংস্কৃতি, ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলেধরে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো উন্নত করার লক্ষে স্বরলিপি শিল্পী গোষ্ঠী নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন প্যারিসে আমরা স্থায়ী শহিদ মিনার নির্মানের জন্য কাজ করে যাচ্ছি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব মৃধা।

ফ্রান্স আওয়ামী লীগ. বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, ঢাকা বিভাগ এসোসিয়েশন বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্স, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স, ইউরোপীয় প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ইপিবিএ) ফ্রান্স ছাতক-দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্স, নরসিংদী জেলা সমিতি ফ্রান্স, গাজীপুর জেলা সমিতি ফ্রান্স।

রিভোলী ষ্টোর, সহ প্যারিসের বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা আর ভালোবাসায় নানা পথ আর মতের মানুষ ভাষা আর দেশপ্রেমের চেতনায় হয়ে যান একাকার।
