1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভুয়া পাসপোর্ট তৈরী চক্রের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৬৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মিথ্যা পরিচয়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে রোহিঙ্গা নারীসহ ২ জন গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ মার্চ) বিকালে উপজেলার রঘুনাথপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন (৩২) ও নুর তাজ (১৮)।

এসময় তাদের কাছ থেকে ১টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ১টি ভূয়া জন্ম নিবন্ধন, ১টি পাসপোর্টের আবেদন ফরম ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন এর বাড়ী বরিশালের গৌরনদী বাসুদিপাড়া ও নুর তাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করে আসছে।

বুধবার বিকেল ৪ টায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, নুর তাজ কক্সবাজারের টেকনাফ  রোহিঙ্গা  ক্যাম্প থেকে এসে তার সহযোগী পাসপোর্টের দালাল মোঃ সুমন এর সহায়তায় নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরী করার জন্য আবেদন করে। তার কোন পিতা-মাতা নাই। সে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে তার পালিত মা আমেনার কাছে থাকে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই ২৫টি দোকান ঃ কোটি টাকার ক্ষয়ক্ষতি – 

আরো জানানো হয়, কিন্তু নুর তাজের কাছ থেকে জব্দকৃত আলামত পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাবার নাম সাদিক যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। নুর তাজ তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিকদের সাথে ঢাকার মুগদা এলাকায় ৪ বছর যাবত একটি ভাড়া বাসায় থাকে। তারও পূর্বে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাসরত ছিল।

আরও পড়ুন: ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে 

সে রোহিঙ্গা হয়েও বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, তার ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরী এবং গ্রেফতারকৃত নুর তাজ ২০২০ সালে জন্ম সনদপত্র তৈরী করে তার মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরী করে আসছিল। এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জাানানো হয় বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved