1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফেনীতে মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি পালন

ফেনী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৩৭ Time View

ফেনীর গণমাধ্যমকর্মীরা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালনে করেছেন। এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারির সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক হত্যাকান্ড ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা।

আজ সোমবার (১ মার্চ) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের দশদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং সারাদেশের সাংবাদিকদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করার আহবান জানান। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে।

উল্লেখ্য যে, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭/৮জন।

পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক মুজাক্কির মারা যান।

আরও পড়ুন- চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved