1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ ভ্যাকসিন অনুমোদন

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৪ Time View
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসনের এক ডোজের আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বাংলাদেশ সময় রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর। ৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫ দশমিক ৪ শতাংশ কার্যকর। তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬ দশমিক ১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডার্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানদের জন্য এটা খুব বড় খবর। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।

আরও পড়ুন: কোভিড-১৯ বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে: জাতিসংঘ মহাসচিব

ভ্যাকসিনটি প্রস্তুতকারী বেলজিয়ান ফার্ম জ্যানসেন জানিয়েছে, সামনের সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এ টিকা ব্যবহার শুরু হবে। আগামী জুনের মধ্যে দেশটিতে তারা ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

এছাড়া অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডা ৫০ কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা অর্ডার করেছে।

যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved