করোনা ভাইসের (কোভিড-১৯) টিকা নিয়ে বিশ্ববাসীর বিভক্তিতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে।
এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারী বিশ্ব থেকে দূর করা যাবে না।
তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি। সবাই যাতে সমানভাবে করোনার টিকা পায়, তা নিশ্চিত করতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে।