1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

এক মোটরসাইকেলে চার তরুণ, ট্রাকচাপায় তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ট্রাকচাপায় তিন তরুণের মৃত্যু হয়েছে। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় আরেক তরুণের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের কাদের মিয়ার ছেলে আমজাদ (২৫), মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বোরহান উদ্দিনের ছেলে পায়েল (২১) এবং কুটি ইউনিয়নের মাইঝখাঁ গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল (২২)।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় থাকা তরুণের নাম হাসান (২১)। সে মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. শহিদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবাইদুল হাসান গণমাধ্যমে জানান, উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চার তরুণ পানিয়ারূপ গ্রামের দিকে আসছিলেন। পথে পানিয়ারূপ গ্রামের পূর্বপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক মোটারসাইকেলটিকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন ওই চার তরুণ। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। আরেকজনেরও অবস্থাও আশঙ্কাজনক। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- না ফেরার দেশে ৩০২ কেজি ওজনের মাখন মিয়া

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা নিহতদের লাশ  হাসপাতালে পাইনি। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved