1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

স্বামী ও স্ত্রীর ঝগড়া থামাতে ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ Time View
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত।

গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জে এক স্বামী ও স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রতিবেশী এক যুবক খুন হয়েছে।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিমপুর থানার সারদাগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম। সে সারদাগঞ্জ গ্রামের জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। প্রতিবেশী আতাউর রহমান ও মোমেনা বেগম দম্পতির ঝগড়া থামাতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- লবণভর্তি কাভার্ডভ্যানে মিলল ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জানা যায়, সন্ধ্যায় আতাউর রহমান ও তার স্ত্রী মোমেনা বেগমের মধ্যে বেতনের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। তাদের বিবাদ থামাতে যান শফিকুল। এ সময় শফিকুলের পেটে ছুরিকাঘাত করেন আতাউর। শফিকুলের শ্যালক কবীর এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি। পরে আশপাশের লোকজন এসে শফিকুলকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কবীরকে উদ্ধার করে জিরানি এলাকার শেখ ফজিলাতুননেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, আতাউর রহমান ও তার স্ত্রী মোমেনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved