জামালপুর জেলার ইসলামপুরে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক নারীকে আটকে করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারীর নাম সাজেদা বেগম। সে জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামের শহিদুল্লাহর স্ত্রী।
আরও পড়ুন- শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চার অটোরিকশা যাত্রীর
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান মোড়ল একদল পুলিশ সদস্য নিয়ে ইসলামপুর শহরের রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় সড়কে অটো থামিয়ে নারী পুলিশ দিয়ে সাজেদা বেগমের দেহ তল্লাশি করে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক নারী ফেনসিডিল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে।