1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভবিষ্যতে অনন্য অবদানের জন্য জিয়াকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেয়া হবে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০২ Time View
এলডিপি'র সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। ফাইল ছবি, সংগৃহীত।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জ্বলন্ত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আশা করি, সরকার ভুলেও সেই কাজটি করবে না। যদি কোনো কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল হয়, ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর অনন্য অবদানের জন্য তাকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হবে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- জিয়ার ‘বীরউত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

এর আগে গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এক সভায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহায়তা করার দায়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত নেয়।

কর্নেল অলি বলেন, সেদিন আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে, ফঁসির ঝুঁকি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম। যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান খেতাব পেয়েছেন।  সুতরাং কোনো মুক্তিযুদ্ধাকে আপমান করা সরকারের সমীচীন হবে না। মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved