ঝিনাইদহ জেলার কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- আ’লীগ নেতার ভাতিজার মোটরসাইকেলে প্রাণ গেল পথচারীর
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে শঙ্কা প্রকাশ করেন তিনি।