নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের ভাতিজার বেপরোয়া ভাবে চালানো মোটরসাইকেলের ধাক্কায় আদি রহমান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আদি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।
আরও পড়ুন :নারায়ণগঞ্জে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু – Globalprime24.com
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের ছেলে ইনান (১৫) নিজ এলাকাসহ আশ-পাশের এলাকাগুলোতে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে আসছে।
বেপরোয়া গতিতে চালালেও আওয়ামীলীগ নেতার ভাতিজা বলে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেনি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-চনপাড়া সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো ইনান।
আরও পড়ুন : গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
এসময় নামাজ পড়ার উদ্দেশ্যে চৌধুরীপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ইনানের মটরসাইকেলের ধাক্কায় আদি রহমান গুরুতর আহত হন। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চরপাড়া সুফি মোহাম্মদ দায়মুদ্দিন হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।