1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করলো ডাকাত দল - Globalprime24.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করলো ডাকাত দল

কুমিল্লা প্রিতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৯ Time View

কুমিল্লা জেলার তিতাসে এক গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করেছে একদল ডাকাত।

গত রোববার রাতে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাতে বাড়ির লোহার গেটের তালা তরল পদার্থ দিয়ে গলিয়ে ভেতরে প্রবেশ করে ১২/১৫ জনের ডাকাত দল। দেশীয় অস্ত্রের মুখে ওই বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে প্রতিটি ঘরে লুটপাট ও ভাঙচুর  চালায় তারা। এরপর মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন- বৌভাতে অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বর-কনে পক্ষের কয়েক দফা সংঘর্ষ, আহত ৭

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, ডাকাতের দলটি ঘরে ঢুকে রাম দা, ধারালো ছুরি ও কাওয়াল দিয়ে ভয় দেখিয়ে সবার হাত, পা, মুখ দড়ি ও স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা চার লাখ টাকা, সাতটি স্বর্ণের চেইন, চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের আংটি, চারটি বিদেশি মোবাইল, একটি ল্যাপটপ নিয়ে যায়। সব মিলিয়ে ১৭ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে তারা।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিগগিরই নেয়া হবে আইনি ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved