1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৌভাতে অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বর-কনে পক্ষের কয়েক দফা সংঘর্ষ, আহত ৭ - Globalprime24.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বৌভাতে অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বর-কনে পক্ষের কয়েক দফা সংঘর্ষ, আহত ৭

ভোলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৯ Time View

ভোলা জেলার বৌভাতে অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বর ও কনে পক্ষের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

গতকাল রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মধ্য বাঘমারা গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত কনের মামা জাফর ও বরের ভাগ্নে নুরে আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোসলেহ উদ্দিন ও শারমিন নামে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ফরাজি বাড়ির মো. ভুট্টোর সৌদি প্রবাসী ছেলে আবু সাঈদের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য মো. তারেকের মেয়ে আছমা বেগমের বিয়ে হয়। রোববার দুপুরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন- উত্ত্য‌ক্তের দা‌য়ে হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক

অনুষ্ঠানে কনে পক্ষের নিমন্ত্রিত অতিথিদের চেয়ারে বসা নিয়ে বর পক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে বর পক্ষের মো. মিজান ও শাহাদাত মোটরসাইকেলে এসে কনের মামা মো. জাফরের বুকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন জাফর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভেলুমিয়া ফাঁড়ির পুলিশ।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন গণমাধ্যমে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মিজান ও শাহাদত মোটরসাইকেলে এসে জাফরকে ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় পরে তাদের আটক করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved