বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের টপটুবটম মুখস্ত মিথ্যা কথা বলে বলে। দুই দিন আগে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশ হাঙ্গেরিকে ৫ হাজার টিকা দিবে। অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরির সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ, তাদের বাংলাদেশ থেকে টিকা নেয়ার কথা না। গণমাধ্যমেই প্রচার হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।
আরও পড়ুন- সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে: রিজভী
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবি দলের উদ্দ্যোগে মিছিলটি বিজয় নগর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন ঢাকা বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম ও ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।