1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

উগ্রবাদী বইসহ আনসার আল ইসলামের জঙ্গী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াস আলী ওরফে মোঃ ইলিয়াস আলী দেহুন্দাভী (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে উগ্রবাদী বই, লিফলেট ও সিডি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোঃ মশিউর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন :  গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াস আলী কিশোরগঞ্জের করিমগঞ্জের চরদেহুন্দা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত ইলিয়াস আলী ২০১৩ সালে গাজীপুর অস্টেলিয়া লিমিটেড কারখানায় চাকুরী করা অবস্থায় জঙ্গীবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পুরোপুরিভাবে জঙ্গী কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়।

 

দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই চুড়ান্ত লক্ষ্য বলে জানায়। এ লক্ষ্যে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে এবং সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।

 

গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে আরও জানায়, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved