চট্টগ্রামে নগরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালবেলা নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- শাজাহানপুরে মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।