নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁনমারী বস্তি এলাকা থেকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী বস্তি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন :আলজাজিরার প্রতিবেদন: গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে বিএনপি’র ব্যাখ্যা দাবি
গ্রেফতারকৃত আসামীরা হলেন-মোছাঃ হাসি বেগম (৩৫) ও মোঃ রিপন (৩৫)। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অভিনব কায়দায় পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি এলাকায় আসামী মোছাঃ হাসি বেগমের বসত ঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ করে রাখতো এবং সুবিধা মতো সময়ে এই নিষিদ্ধ মাদক নারায়ণগঞ্জও এর আশেপাশে এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।