ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মৃত হাজতির নাম মো. হুমায়ন (৪৫)। সে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মৃত আবদুল মালেকের ছেলে।
আরও পড়ুন- ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি, বাড়ি বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের হাজতি হুমায়ন বুকে ব্যথা অনুভব হলে তাৎক্ষণিক ইসিজি করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, গত ২৮ জানুয়ারি মাদক মামলার আসামি হয়ে কারাগারে আসেন হুমায়ন। আজ সকালে হঠাৎ করে বুকে ব্যথা হলে হাসপাতালে পাঠানোর পর সেখানে মৃত্যু হয় তার।