1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

রাজধানীতে ডিএসসিসি’র অভিযান, মেয়াদোত্তীর্ণ-মানহীন পণ্য বিক্রি করায় মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭২ Time View

গতকাল মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকাতে ভেজাল ও মানহীন খাবার বিক্রির বিরুদ্ধ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ৪ ও ১০ এর প্রসিকিউটিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এ অভিযানের নের্তৃত দেন।

অভিযানের পর নগর ভবনস্থ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দুটি দায়ের করা হয়েছে হা-মীম ফুডসের এর মালিক মোঃ ফারুক হোসেন এবং নবাব ইউসুফ মার্কেটের তুহিন স্টোরের মালিক মোঃ হানিফকে বিবাদী করে।

এসিআই নিউট্রিলাইট ফর্টিফাইড রাইস ব্র্যান অয়েল এর মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল বিক্রি করায় তুহিন স্টোর নামীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং হা-মীম ফুডস নামীয় প্রতিষ্ঠান কর্তৃক মানহীন সন্দেশ বিক্রি করে আসছিলো।

আরও পড়ুন: ‘ডিএনসিসি’র লক্ষ্মীবাজারে উদ্ধারকৃত অবৈধ মার্কেটের জায়গায় হবে খেলার মাঠ’

মানহীন ভেজাল সন্দেশ বিক্রির অপরাধে হা-মীম ফুডসের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৬ ধারায় এবং এসিআই এর মেয়াদ মেয়াদোত্তীর্ণ রাইস ব্র্যান অয়েল বিক্রির অপরাধে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯ (সংশোধিত ২০১৯) এর ধারা ৯২ এর পঞ্চম তফসিলের ১৪ ও ১৯ এবং আইনের ৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার মামলা দুটি দায়ের করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালত মামলা দুটি আমলে নিয়ে মেয়াদোত্তীর্ণ রাইস ব্র্যান অয়েলের জন্য ২৫ ফেব্রুয়ারি এবং মানহীন সন্দেশ বিক্রির জন্য ৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখে মামলা দুটির শুনানির দিন ধার্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved