বগুড়ারর পৌর শহরে বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩১ জানুয়ারি) রাতে পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী।
আরও পড়ুন- শিশুকন্যাকে গলা কেটে হত্যা, গ্রেফতার অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মা
মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮), শহরের কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আরী (৭০), এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।