1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

‘ডিএনসিসি’র লক্ষ্মীবাজারে উদ্ধারকৃত অবৈধ মার্কেটের জায়গায় হবে খেলার মাঠ’

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১২৬ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক লক্ষ্মীবাজারে গুঁড়িয়ে দেওয়া সেই অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ করার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বিকেলে দাপ্তরিক এক বৈঠকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এই নির্দেশনা দেন।

উল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিং এর নামে লক্ষীবাজার এলাকায় ১০.০৮ শতক জায়গা বরাদ্দ নিয়েছিল জনৈক বিল্লু নামীয় এক ব্যক্তি। ইজারার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও প্রথম কিস্তি পরিশোধের পর সময়মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ না করায় কর্পোরেশন ১৯৯৫ সালে তার ইজারা বাতিল করে।

আরও পড়ুন: রাজধানীতে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ইজারা বাতিল করা হলে জনৈক বিল্লু সংক্ষুব্ধ হয়ে দেওয়ানী আদালতে ইজারা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কার পার্কিং থাকা অবস্থায় তাকে উচ্ছেদের বিপক্ষে আদালত হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে সক্ষম হন। পরে বর্ণিত কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় জনৈক বিল্লু গড়ে তোলেন অবৈধ মার্কেট। এই দীর্ঘ সময়ে তিনি কর্পোরেশনকে কোন অর্থ পরিশোধ না করলেও বহাল তবিয়তে ভোগ করে আসছিলেন এই অবৈধ সম্পাদলব্দ অর্থ-বিত্ত।

অবশেষে গত বৃহস্পতিবার (২৮জানুয়ারি) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস এভিনিউ এর লক্ষীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুড়িয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved