1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে কাজীর ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১৬০ Time View
প্রতীকী ছবি।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় সুখিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার (কাজী) বিল্লাল হোসেনের (৫২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সুখিয়া বাজারে তার নিজ প্রতিষ্ঠান থেকে বিল্লাহ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বিল্লাল। তিনি সুখিয়া পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেন এর ছেলে।

জানা যায়, বিল্লাল হোসেন কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved