1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় নোঙ্গর করা লাইটার জাহাজে তেল চুরির সময় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৬০ Time View

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তেল চোরাইচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -১১।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করা লাইটারজাহাজ হতে তেল চুরি করে ড্রামভর্তি অবস্থায় বিক্রয়কালে হাতে-নাতে ১৪টি ড্রাম ভর্তি ২,৭২০ লিটার চোরাই অপোরিশোধিত সয়াবিন তেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ মন্টুমিয়া (৩৫), মোঃ মিজান হাওলাদার (৪৫), মোঃ মাসুম হোসেন মোল্লা (৩৫) ও মোঃ মানিক (৩০)। এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দকরা হয়।

আরও পড়ুন- শিবগঞ্জে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

এ বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে সয়াবিন তেলের কারখানা গড়ে উঠেছে। এই তেলের কারখানাগুলোতে প্রতিদিন গভীর সমুদ্র বন্দর হতে আমদানিকৃত অপোরিশোধিত সয়াবিন তেল ভর্তি শত শত তেলের লাইটার জাহাজ আসে। পণ্য খালাসের জন্য লাইটার জাহাজগুলো কারখানার পাশে নদীতে নোঙ্গর করা থাকে। রূপসী  এলাকায় নোঙ্গর করা এই সকল তেলের লাইটার জাহাজ হতে দীর্ঘদিন যাবৎ তেল চুরির একটি সিন্ডিকেট অসাধু কৌশল অবলম্বন করে অবৈধভাবে তেল চুরি করে বিক্রি করে আসছে। লাইটার জাহাজের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে বিশেষ কায়দায় মোটর সেট করা নৌকা ব্যবহার করে তারা নোঙ্গর করা অপোরিশোধিত সয়াবিন তেল ভর্তি তেলের লাইটার জাহাজ হতে তেল চুরি করে এবং চোরাই চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যএই চোরাই তেল কালো বাজারিদের কাছে বিক্রি করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved