চট্টগ্রাম জেলার ডবলমুরিংয়ের বংশাল পাড়ায় বাড়ির ছাদে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে থানার গফুর খান সওদাগরের বাড়ির ছাদের একটি কক্ষে এ অন্ত্র তৈরি এ কারখানা পাওয়া যায়।
ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মম মহসিন এ তথ্য জানিয়ে তিনি বলেন, পাঠানটুলীতে বংশাল পাড়ায় গুলিবষর্ণের ঘটনার পর পুলিশ অস্ত্রের উৎসের সন্ধানে অভিযানে নামে।
পরে রাত ২টার দিকে সেই অভিযানে দুটি অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।’
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।